
মোঃ শামছুল হক নিউটন
প্রতিষ্টাতা
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যা দরিদ্র ও অসহায় মানুষের জন্য আইনগত সহায়তা প্রদান করে থাকে। এই ফাউন্ডেশনটির মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের আইনের আওতায় এনে তাদের অধিকার রক্ষা করা এবং তাদের ন্যায়বিচারে সাহায্য করা। আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বিভিন্ন ধরনের আইনি পরামর্শ, মামলা পরিচালনা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে যাতে সাধারণ জনগণ আইনের প্রতি সচেতন ও সুরক্ষিত থাকে।

অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী
চেয়ারম্যান
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন
বর্তমান বিশ্বে মানবাধিকার রক্ষার গুরুত্ব আরও বেশি বেড়েছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা কারণে অনেক সময় মানুষের অধিকার লঙ্ঘিত হয়।
এমন পরিস্থিতিতে মানবাধিকার কর্মীরা মানুষের পক্ষে কথা বলেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। তারা সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নির্বাহী পরিচালক
নাজমুন নাহার
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন
মানবাধিকার রক্ষা কেবল কোনো একটি সংস্থা বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়,এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। রাষ্ট্র,প্রশাসন,গণমাধ্যম এবং সাধারণ জনগণ-সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
