Skip to content Skip to sidebar Skip to footer

তারিখ: ০৮ /০৪/ ২০২৬ খ্রি.

এতদ্বারা মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর ঢাকা বিভাগীয় কমিটির সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩/ ০৪/ ২০২৬ খ্রি. তারিখ,রোজ বৃহস্পতিবার,বিকাল ৫ঃ০০ টায় ঢাকা বিভাগীয় অফিস কার্যালয়ে,সেক্টর নং-৯,রোড নং-৩/এফ,বাসা নং-০৯,উত্তরা- ঢাকা এ বিভাগীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় নিম্নলিখিত বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হবে।

‎১। মানবাধিকার সংস্থার সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা

‎২। নতুন সদস্য অন্তর্ভুক্তি ও দায়িত্ব বণ্টন

‎৩। মানবাধিকার সংক্রান্ত চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা

‎৪। বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে আলোচনা

‎৫। অন্যান্য বিষয়

‎অতএব, সংশ্লিষ্ট সকল বিভাগীয় কমিটির সদস্যদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তেঃ

‎মো: মিজানুর রহমান

সাধারণ সম্পাদক ‎

আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশন

ঢাকা বিভাগ।

  • পরবর্তীতে আলোচনা করা হবে।